Sunday, May 16, 2010

এসো এক প্ল্যাট ফর্মে দাঁড়াই

মনে পড়ে এইতো সেদিন আমরা আইইআরে ভর্তি হলাম। আবার চলেও যাবো আইইআর ছেড়ে। এর মাঝে ঘটেও গেল কত ঘটনা, কতজন আমাদের ছেড়ে আগেই চলে গেল না ফেরার দেশে। কতজন হয়তো আমাদের মাঝে নেই পিছিয়ে পড়েছে। এখন কে কোথায় থাকি না থাকি তার কোন ঠিক ঠিকানা নেই। হয়তো মাঝে মাঝে মনে পড়বে কারও কথা। জানতে ইচ্ছে হবে কে কেমন আছে। ইচ্ছে করবে ভাবনা গুলো শেয়ার করি। আর এ কারনে একটি ব্লগ সাইট করার ইচ্ছে জাগলো। যেখানে আমরা টেন ব্যাচ আমাদের ভাবনা, সুখ-দু:খ ইত্যাদি শেয়ার করবো।
যদি আমাদের মনে হয় এরকম একটি সাইট আমাদের সত্যিই দরকার তবে musshahi@gmail.com এই ঠিকানায় তোমার gmail এড্রেস পাঠিয়ে দাও বা মেইল করলেও হবে। আমি এ্যাড করে নেব। পরে এখানে সবাই লিখতে পারবে তাদের মনের ভাবনা। অথবা এ সম্পর্কে কোন পরামর্শ থাকলে ও পাঠিয়ে দিতে পারো আমাকে।
তোমাদের
মুশফিকুর রহমান
সোশ্যাল সাইন্স
টেন ব্যাচ
www.ankur.org.bd